,

ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙনের উপাদন আমরা লক্ষ্য করেছি : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙনের উপাদন যুক্ত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে ‘বিজয় উৎসব’ পালনে প্রস্তুতির জন্য আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।
ঐক্যফ্রন্টের মধ্যেই ভাঙনের সুর গতকাল বৃহস্পতিবার এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ঐক্যফ্রন্টের মধ্যেই ভাঙনের ব্যাপারে আওয়ামী লীগের কাছে কোনো তথ্য-উপাত্ত আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙনের উপাদন আমরা লক্ষ্য করেছি। আদর্শগত দিক থেকেই তাদের গঠন প্রণালি, তাদের কথা-বার্তা, তাদের আচার-আচারণ ও তাদের গঠনের মধ্যেই ভাঙনের উপাদান যুক্ত ছিল। কাজেই এটা যে ভাঙবে এবং এই গঠন প্রক্রিয়ায় বলে দিচ্ছিল অনির্বায পরিণতি হচ্ছে ভাঙন।’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী অক্টোবরেই সম্মেলন। আমাদের যখন সম্মেলন, আমরা আগাম করবো কেন। কোনো প্রয়োজন তো নেই। আমাদের যখন জাতীয় সম্মেলন তার আগে শাখা সম্মেলনগুলো করতে হবে। জেলা, উপজেলা করতে হবে, এগুলো না করে আমরা তো জাতীয় সম্মেলন করব না। কাজেই এগুলো করতে তো আমাদের একটু সময় লাগবে ।আমাদের নির্ধারিত যে সময় সেসময়ই আমরা জাতীয় সম্মেলন করবো। এটা আমি অলরেডি বলেছি, একই কথা বারবার তো বলার কোনো প্রয়োজন নেই।’

জোর করে কোনো দলকে সরকার উপজেলা নির্বাচনে আনবে না বলেও জানান ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর