,

সরকারের আগামীর পথ চলায় কূটনীতিকদের সমর্থন ও সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : সরকারের আগামীর পথ চলায় কূটনীতিকদের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার সময় তিনি এ আহ্বান জানান।

তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরুর পর আজই প্রথম আনুষ্ঠানিকভাবে বিদেশিদের ব্রিফ করলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি ভোট পরবর্তী ঘটনাগুলোর বিষয়ে বিদেশিদের উদ্বেগ নিরসন ও বিদেশি বিনিয়োগ বাড়াতে ১০ বছরে সরকারের সাফল্য তুলে ধরেন।

এ কে আবদুল মোমেন কূটনীতিকদের জানান, রোহিঙ্গা সঙ্কট দীর্ঘস্থায়ী হলে প্রতিবেশী ভারত, চীনসহ এশিয়ার দেশগুলো নিরাপত্তা হুমকিতে পড়বে। এমনকি বৈশ্বিকভাবে সবার স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বৈঠকে অর্থনৈতিক কূটনীতি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও যোগাযোগ বাড়ানো, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার, সম্ভাবনায় ব্লু-ইকোনমি এবং কানেক্টিভিটি বাড়ানো কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় জোরালো জিরো টলারেন্স নীতি বজায় রাখার মাধ্যমে ‘দুর্নীতি’ নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং যুব ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন, শান্তির সংস্কৃতি ও অটিজম সচেতনতা বিষয়ে বাংলাদেশের উদ্যোগে গৃহীত ইউএনজিএ প্রস্তাবনার উল্লেখ করে তিনি বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার ওপর জোর দেন। এছাড়া, তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারে তার আগ্রহের বিষয়টিও ব্যক্ত করেন।

ঢাকাস্থ সব কূটনৈতিক মিশনের প্রতিনিধি ও প্রধানরা ব্রিফে অংশ নেন। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর