,

মহাঔষধি গুণ, কালো যে মুরগিতে রয়েছে!

news-image

অনলাইন ডেস্ক : যে মুরগির প্রতি কেজি মাংসের দাম হাজার টাকার বেশি। এক হালি ডিমের দাম ১০০ টাকা!

এমন চড়ামূল্যের মুরগির নাম ‘কড়কনাথ’। এই বিশেষ প্রজাতির মুরগি মূলত ভারতের মধ্যপ্রদেশে পাওয়া যায়।

এই মুরগির বিশেষত্ব হলো- এর ডিম ছাড়া সবই কালো রঙের। পালক, ঝুঁটি, ঠোঁট, নখ, মাংস, হাড় সবই কালো। এমনকি রক্তেও কালচে আভা আছে।

ভারতীয় বিজ্ঞানীদের মতে, এই কালো ‘কড়কনাথ’ মুরগিতে রয়েছে রোগমুক্তির মহাঔষধ।

রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে রক্তে শর্করা নিয়ন্ত্রণ, পেশিশক্তি বাড়াতে- এমনকি ক্যান্সারের প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে এ মুরগির মাংস ও ডিম। এমনটিই জানিয়েছেন গবেষকরা।

পুষ্টিবিদরা জানান, কালো এই মুরগিতে রয়েছে বিপুল পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট ও প্রচুর পরিমাণে আয়রন।

সাধারণ মুরগির চেয়ে এই কালো মুরগির মাংসে কোলেস্টেরলের মাত্রাও অনেক কম বলে জানান তারা।

তারা বলেন, এ মুরগির মাংসে রয়েছে মাত্র ১.৯৪ শতাংশ ফ্যাট; কিন্তু প্রোটিনের মাত্রা অন্য সব মুরগির মাংস থেকে কয়েক গুণ বেশি।

এ মুরগিকে ডায়েট চার্টে রাখার পক্ষপাতী ও।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রাণীপুষ্টি ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরুণ রায় বলেন, খাদ্য তালিকায় এ কড়কনাথ মুরগি রাখলে উচ্চরক্তচাপ, উচ্চ কোলেস্টেরল ও রক্ত স্বল্পতা থেকে মুক্তি মিলবে।

সম্প্রতি ভারতীয় ক্রিকেটারদের পেশিশক্তি বাড়াতে তাদের খাদ্য তালিকায় কড়কনাথ প্রজাতির মুরগি যোগ করতে বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন দেশটির মধ্যপ্রদেশের প্রাণী বিজ্ঞানী ড. আরএস তোমর।

সম্প্রতি এই মুরগির উৎপাদন বৃদ্ধিতে জোর দিয়েছেন পশ্টিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর