,

এই প্রথম বিএনপির তিনিধি ছাড়া ঐক্যফ্রন্টের বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কোনো প্রতিনিধি ছাড়া এই প্রথম জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক হলো। তবে বৈঠকে বিএনপির সদস্যদের থাকা না–থাকা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির দুই ঘণ্টা বৈঠক চলে। বৈঠকে জোটের সব দলের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা থাকলেও জোটটির সবচেয়ে বড় শরিক বিএনপির কেউ ছিলেন না।

প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘মির্জা ফখরুল অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। তাঁদের একটা আলোচনা চলছে অন্য বিষয়ে। আসার কথা ছিল আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের। তাঁরাও একটা জায়গায় আটকা পড়েছেন। হয়তো পরবর্তী বৈঠকে আমরা একসঙ্গে বসব।’

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ঐক্যফ্রন্টের বৈঠকে আমাদের মহাসচিব যান। তিনি বলতে পারবেন।’ ঐক্যফ্রন্ট থেকে তাঁর এবং গয়েশ্বর চন্দ্র রায়ের যাওয়ার কথা জানানো হয়েছে—এ ব্যাপারে মঈন খান বলেন, ‘আমি সঠিক জানি না।’

আজকের বৈঠকে বিএনপির না থাকা নিয়ে ঐক্যফ্রন্টের একজন শীর্ষ নেতা প্রথম আলোকে বলেন, ‘আমাদের বলা হয়েছে, বিএনপি অফিস থেকে জানানো হয়েছে যে আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় বৈঠকের জন্য রওনা হয়েছেন।’ এই নেতা বলেন, বৈঠকটি গতকাল বুধবার হওয়ার কথা ছিল। আ স ম রব ও মাহমুদুর রহমান মান্না সময় দিতে না পারায় বৈঠকটি আজ হয়েছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর