,

ইন্দোনেশিয়ার সৈকত বালিতে উষ্ণতা ছড়াচ্ছেন পরী

news-image

বিনোদন ডেস্ক : রুপালি পর্দা ছেড়ে নীল সমুদ্রের নোনা জলে মিশেছেন ঢাকাই ছবির হালের আলোচিত নায়িকা পরীমণি।

সুদূর ইন্দোনেশিয়ার মনোরম সৈকত বালিতে উষ্ণতা ছড়াছ্নে এ লাস্যময়ী।

মঙ্গলবার বিকালে বালিতে পৌঁছেন তিনি। তবে কোনো সিনেমার শুটিংয়ের জন্য নয়, একটু প্রকৃতির সঙ্গে অবকাশ যাপনে সেখানে গেছেন পরীমণি।

পরী নিজেই তা জানালেন এভাবে- প্রকৃতির সান্নিধ্যে রিচার্জ হতে আসা আরকি।

একটু অবকাশযাপন পরবর্তী সময় কোনো পরিকল্পনা বাস্তবায়নের টনিক হিসেবে কাজ করে

উল্লেখ করে পরীমণি জানান, ‘কোনো ধামাকা বা ভালো পরিকল্পনা বাস্তবায়নের আগে নিজেকে একটু ঝালিয়ে নেয়া উচিত।’

কী সেই ধামাকা! পরীমণি বলেন, ‘বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে ধামাকা আয়োজনও রয়েছে। শিগগিরই এগুলো বাস্তবায়ন করব।’

ক্যারিয়ারে দেড় ডজনের মতো ছবি জমা পড়লেও গত বছরের শুরুতে ‘স্বপ্নজাল’ ছবি দিয়ে সিনেপ্রেমীদের নজর কাড়েন পরীমণি।

উঠে আসেন আলোচনায়। ইতিমধ্যে আরেকবার অভিনয়ের কারিশমা দেখিয়েছেন পরীমণি।

স্বপ্নজাল ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিমেরই ওয়েবফিল্ম ‘প্রীতি’তে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।

প্রীতির পোস্টারেই বাজিমাত করেন পরীমণি, যেখানে তাকে সাংবাদিকের ভূমিকায় দেখা গেছে।

সিনেবোদ্ধাদের মতে, এবার অনেকটা পরিণত পরীমণি।

আর সে কারণেই নিজেকে গুছিয়ে নিতে ফিল্মিপাড়া ছেড়ে সমুদ্রসৈকত বালিতে নিজেকে একটু রাঙিয়ে নিতে গেলেন পরীমণি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর