,

মুনমুন বললেন, বেছে বেছে ছবি করছি

news-image

ইমরুল শাহেদ : এহতেশাম ঘরানার নায়িকা মুনমুন বলেছেন, তিনি এখন বেছে বেছে ছবি করছেন। বাণিজ্যিক ছবি ছাড়া কাজ করেন না। তাই তাকে চলচ্চিত্রে কম দেখা যায়।

রাগী ছবির লোকেশনে বসে তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলেন, ‘আমার মানানসই চরিত্র না হলে কাজ করে কি হবে? দর্শক ছবি দেখে বিনোদন পেতে হবে। তা না হলে তারা ছবি দেখবে কেন? চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপটে মৌলিক গল্পের ছবি খুব প্রয়োজন।’

রাগী ছবিতে মুনমুন একটি অ্যানট্যাগনিস্ট বা নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রের ভাষায় এই চরিত্রটিকে ভিলেন বা প্রতিনায়িকা বলা হয়। নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করা মুনমুন অভিনয়ে পরিপক্কতা লাভ করার পরই বর্তমান অ্যানট্যাগনিস্ট চরিত্রটিতে অভিনয় করছেন। এহতেশাম পরিচালিত মৌমাছি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মুনমুনের। সফট রোমান্টিক ছবি ছিল সেটি। কিন্তু ছবিটি ব্যবসায়িকভাবে চরম ব্যর্থ হয়। এতে মুনমুনের ক্যারিয়ার শুরুতেই থেমে যায়।

মুনমুন জানান তিনি বর্তমানে চারটি ছবিতে কাজ করছেন। রাগী ছাড়া তার অন্য ছবিগুলো হলো তোলপাড়, দুই রাজকন্যা এবং পদ্মার প্রেম। শেষ দুটি ছবির কাজ তিনি ইতিমধ্যেই শেষ করেছেন। রাগী কাজ শেষ হলেই শুরু হয়ে যাবে তার তোলপাড় ছবির কাজ।

মুনমুন এ পর্যন্ত ৮৫টি ছবিতে কাজ করেছেন। ২০০৩ সালের পর চলচ্চিত্রে অশ্লীলতা বা নগ্নতার কারণে চলচ্চিত্রে নেমে আসবে ব্যাপক বিপর্যয়। তখন অনেক তারকার বিরুদ্ধেই ওঠেছিল অশ্লীলতার অভিযোগ। মুনমুন বলেছেন, তিনি কখনো অশ্লীলতার দায়ে অভিযুক্ত হননি। অশ্লীলতার সময়ে মুনমুন চলচ্চিত্র শিল্প থেকে দূরে সরে যান। এরপর তাকে বিভিন্ন সময় সার্কাস এ অভিনয় ও নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ২০১৭ সালে তিনি আবার চলচ্চিত্রাভিনয়ে ফিরে আসেন মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ ছবির মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর