,

জাতিসংঘের এক-তৃতীয়াংশ নারীকর্মী যৌন হয়রানির শিকার

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের এক-তৃতীয়াংশ কর্মী ও চুক্তিভিত্তিক কর্মরত নারীকর্মী গত দুই বছরে যৌন হয়রানির শিকার হয়েছেন। যখন বিশ্বজুড়ে মিটু আন্দোলন চলছে, তখন জরিপটি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জানা গেছে, গত বছরের নভেম্বরে জাতিসংঘ ও তার বিভিন্ন সংস্থার ৩০ হাজার তিনশ ৬৪ জন কর্মীর ওপর জরিপ চালিয়েছে বহুজাতিক পেশাগত সেবা নেটওয়ার্ক ডেলাওয়েট।

তবে ওই সংখ্যার ১৭ শতাংশ মাত্র জরিপে অংশ নিয়েছে। জরিপের নমুনাকে অনেক কম বলে কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

জরিপে ২১ দশমিক সাত শতাংশ বলেছেন, তাদের আপত্তিকর কৌতুক ও যৌন ইঙ্গিতপূর্ণ গল্পের বিষয় করা হয়েছে। ১৪ দশমিক দুই শতাংশ জানিয়েছেন, তাদের চেহারা ও শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছে। আর ১৩ শতাংশ বলেছেন, যৌন বিষয়াদি নিয়ে আলোচনায় তাদের টানতে অনভিপ্রেত চেষ্টা করা হয়েছে।

এছাড়া ১০ দশমিক ৯ শতাংশ জানিয়েছেন, যৌন ইঙ্গিতপূর্ণ শারীরিক অঙ্গভঙ্গি ও আচরণের শিকার হয়েছেন। যা লজ্জাজনক ও বিব্রতকর। আর ১০ দশমিক এক শতাংশকে এমনভাবে স্পর্শ করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত।

যৌন হয়রানির শিকার হওয়া অর্ধেক কর্মী বলছেন, অফিসের পরিবেশের মধ্যেই এসব ঘটেছে। ১৭ দশমিক এক শতাংশ বলেন, কর্মসংস্থান-সংশ্লিষ্ট সামাজিক অনুষ্ঠানে তারা এমন যৌন হয়রানির শিকার হয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, দু‘টি বিষয় আমার কাছে পরিষ্কার। প্রথমত যৌন হয়রানি নিয়ে আলোচনা করতে আমাদের আরো বহুদূর পথ পাড়ি দিতে হবে। দ্বিতীয়ত সেখানে একটি অবিশ্বাসের পরিবেশ বজায় রয়েছে। একটি নিষ্ক্রিয়তার ধারণা ও জবাবদিহিতার অভাব রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর