,

চাঁদে পাঠানো একটি তুলার বীজ থেকে চারা গজিয়েছে!

news-image

অনলাইন ডেস্ক : চাঁদে পাঠানো একটি তুলার বীজ থেকে চারা গজিয়েছে। চীনের মহাকাশ সংস্থা এ দাবি জানিয়ে বলছে, তারা চ্যাং’অ-৪ মিশনে ওই তুলার বীজ চাঁদে পাঠিয়েছিল। চাঁদের উল্টো পিঠ থেকে একটি ছবি পাঠিয়েছে চীনা নভোযান।

এ ঘটনার মধ্য দিয়ে চাঁদের বুকে প্রথমবারের মতো জৈবনিক পদার্থের (বায়োলজিক্যাল ম্যাটার) জন্ম হলো। মহাকাশ অভিযানের প্রেক্ষাপটে একে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এই প্রথম চাঁদের অদেখা অংশ বা উল্টো পিঠে চীনের চ্যাংঅ-৪ নামের নভোযান অবতরণ করেছে। গত ৩রা জানুয়ারি চাঁদে অবতরণ করে নভোযানটি। এই নভোযানে চাঁদের ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ করার যন্ত্রপাতি ছিল। এ ছাড়া এতে কয়েকটি পাত্রে তুলা, আলু ও বিভিন্ন ফলমূলের বীজ ছিল।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গাছ গজিয়েছে। কিন্তু চাঁদের বুকে এটাই প্রথম ঘটনা। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর