,

সংসদে শরিকরা বসবেন বিরোধীদলের আসনে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৪ দলের শরিকরা সংসদে বিরোধী দলের আসনে বসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা পালন করবেন তারা।’

আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘মহাজোট হচ্ছে রাজনৈতিক কৌশলগত জোট আর ১৪ দলের সঙ্গে আমাদের আদর্শিক জোট। ১৪ দলের শরিকদের সঙ্গে আমাদের কোনোরকম টানাপোড়েন নাই। শরিকদের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে।’

ওবায়দুল কাদের বলেন,‘কন্সট্রাকটিভ অপজিশন যখন পার্লামেন্টে থাকবে,তখন সরকারি দল কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে এবং বিরোধিতা না থাকলে তো একতরফা কাজ চলবে।’

‘বিরোধীরা থাকলে সরকার কিছু শিখবে এবং সমালোচনা থেকে দূরে থাকতে পারবে’ বলেও মনে করেন দলের সাধারণ সম্পাদক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, রাজনীতিতেও বেপরোয়া চালকের কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে আমার ভয় হয়।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর