,

স্কুটি ছিনতাইকারী জনি রিমান্ডে

news-image

নিউজ ডেস্ক : জীবিকা হিসেবে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বেছে নেয়া শাহনাজ আক্তার পুতুলের স্কুটি ছিনতাইয়ের মামলায় আসামি জোবায়দুল ইসলাম জনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম খান আদালতে আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে স্কুটি ছিনতাইয়ের অভিযোগে জনিকে আসামি করে শেরে বাংলা নগর থানায় শাহানাজ বাদী হয়ে মামলা দায়ের করেন। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে নারায়নগঞ্জের ফতুল্লার রঘুনাথপুর থেকে ছিনতাই করা স্কুটিটি উদ্ধার করা হয়। এসময় জোবায়দুল ইসলাম জনিকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি জনি নামের এক পাঠাও চালকের সঙ্গে পরিচয় হয় শাহনাজের। ওই চালক তাকে একটা স্থায়ী চাকরি দিবে বলে মঙ্গলবার বিকেলে রাজধানীর খামার বাড়িতে নিয়ে আসে। তারপর অভিনব কৌশলে তার স্কুটিটি ছিনতাই করে নেয়।

শাহনাজ আক্তার পুতুল প্রায় ২ মাস ধরে স্মার্টফোনের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্কের মাধ্যমে বাইক চালাচ্ছেন। বাইক শেয়ারিংয়ে নারী-পুরুষে তিনি ভেদাভেদ করতেন না। আর এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ পরিচিতিও পেয়েছেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর