,

নায়িকা মৌসুমী আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন

news-image

নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী একাদশ জাতীয় সংসদের সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। বুধবার বিকাল পৌনে ৪টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র কেনেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ করে সাংবাদিকদের চিত্রনায়িকা মৌসুমী বলেন, দীর্ঘদিন চলচ্চিত্রের মাধ্যমে দেশের জনগণের জন্য কাজ করেছি। এখন রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করতে চাই।

এক প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, মন্ত্রিসভায় যোগ্য নেতাদের জায়গা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমক সৃষ্টি করেছেন। আমি আশা করি, এখন সংরক্ষিত আসনে যোগ্যদের মনোনয়ন দিয়ে আরেকটি চমক দেখাবেন প্রধানমন্ত্রী। এদিকে একই দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও অভিনেত্রী তারিন জাহান।

এর আগে মঙ্গলবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনেন বিনোদন জগতের একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন- সাবেক সংসদ সদস্য কবরী সারোয়ার, ফাল্গুনী হামিদ, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, শমী কায়সার, চিত্রনায়িকা শাহানুর ও জ্যোতিকা জ্যোতি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর