,

টিআইবির প্রতিবেদন ভিত্তিহীন : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ওই প্রতিবেদন ভিত্তিহীন। আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। পত্রপত্রিকায় এ ধরনের কোনও অনিয়মের তথ্য দেখা যায়নি।

বুধবার সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, আপনারা কেবল পত্রপত্রিকার ওপর নির্ভর করেছেন কিনা? মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এনকোয়ারি কমিটিসহ সবার কাছ থেকে তথ্য নিয়েছি। এ ধরনের অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি।

টিআইবি বলেছে– নির্বাচন কমিশনের ভূমিকা ছিল লজ্জাকর? এ প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অসৌজন্যমূলক মন্তব্য। এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। এর আগে সিইসি নির্বাচন প্রশিক্ষণ ভবনে মাঠপর্যায়ের কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ করেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এতে দাবি করা হয়, ৩০০ আসনের মধ্যে ৫০টি আসন দৈবচয়নের ভিত্তিতে নির্ধারণ করেছিল টিআইবি। এই ৫০টি আসনের মধ্যে ৪১টিতে জালভোট হয়েছে। সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও তা মূলত আংশিক অংশগ্রহণমূলক হয়েছে বলে দাবি করেছে টিআইবি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর