,

ডিএনসিসি নির্বাচনে বাধা নেই

news-image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের নতুন ৩৬টি সাধারণ ওয়ার্ড নিয়ে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট।বুধবার (১৬ জানুয়ারি) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করেন।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আফিফা বেগম। তিনি জানান, আবেদনকারীদের আইনজীবীরা উপস্থিত না থাকায় আদালত রুল খারিজ (ডিসচার্জ ফর ডিফল্ট) করে দিয়েছেন। তবে আবেদনকারীরা চাইলে আদালতে রুল রি-স্টোর করার আবেদন করতে পারবেন। কিন্তু এখন রুল খারিজ হয়ে গেছে। তাই নির্বাচনে বাধা নেই। রিট আবেদনকারীদের একজন ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের আইনজীবী আহসান হাবিব ভূঁইয়া জানান, তার মক্কেল এই রিট আর চালাবেন না।

তিনটি রিট আবেদনে হাইকোর্টের পৃথক দু’টি বেঞ্চ গত বছরের ১৭ জানুয়ারি মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে গত বছরের ১ ফেব্রুয়ারি আপিল বিভাগে আবেদন করা হয়। ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি এক আদেশে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ২৫ ফেব্রুয়ারি শুনানি শেষে রুলটি হাইকোর্টের উক্ত বেঞ্চে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।সে অনুসারে এ বেঞ্চে রুলের শুনানির জন্য রিট আবেদনগুলো কার্যতালিকায় আসে।

২০১৭ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় মেয়র পদ শূন্য হয়। এ কারণে এ পদে উপ-নির্বাচনের জন্য ইসি তফসিল ঘোষণা করে। একইসঙ্গে দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন গত বছরের ২৬ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিলো। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের কারণে সব কার্যক্রম বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর