,

সালমানের জন্য শুটিং সেটে জিম

news-image

ডেস্ক রিপোর্ট: বলিউড সুপারস্টার সালমান খান। এখন ‘ভারত’ ছবির শুটিং-এ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আর শুটিং-এ এতোটাই ব্যস্ত তিনি যে কারণে মুম্বাইতে ফিরে জিম করা সম্ভব হচ্ছিল না।

তাইতো গুরুগ্রামে ছবির সেটেই জিম তৈরি করা হয়েছে নায়কের জন্য। জিমের জন্য প্রয়োজনীয় সমস্ত আধুনিক যন্ত্রপাতি এই জিমের মধ্যে রাখা হয়েছে। প্রায় ১০ হাজার বর্গফুট এলাকা জুড়ে জিমটি তৈরি করা হয়।

ভারতীয় গণমাধ্যমের খবর, ছবির প্রযোজক অতুল অগ্নিহোত্রী ও নিখিল নমিত সালমানের জন্য জিমটি বানিয়েছেন।

অতুল জানান, ‘সালমানের জিমলাইন থেকে যন্ত্রপাতি সংগ্রহ করে আমরা ভারত ছবির সেটেই ১০ হাজার বর্গফুটের জিম বানিয়েছি। সালমান ছাড়া অন্যান্য অভিনেতা ও কলাকুশলীরা এটি ব্যবহার করতে পারবেন।’

‘ভারত’ পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। ছবিতে সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকেও দেখা যাবে। এই ছবিটি দক্ষিণ কোরিয়ার ‘ওরে টু মাই ফাদার’-এর হিন্দি চিত্রায়ণ।

এই ছবির মাধ্যমে সালমানের বিপরীতে প্রিয়াঙ্কার অভিনয়ের কথা ছিল। ‘ভারত’ এর মাধ্যমে ১২ বছর পর জুটি জুটি হিসেবে সালমান-প্রিয়াঙ্কাকে দেখার স্বপ্নে বিভোর ছিলেন ভক্তরা।

কিন্তু প্রিয়াঙ্কা ছবিটি থেকে নিজেকে সরিয়ে নেন। কারণ হিসেবে সামনে আসে নিক জোনাসের সঙ্গে ঘর বাঁধার জন্যে ছবিটি ছাড়েন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ছবিটি ছেড়ে দেয়ায় ভীষণ চটেছিলেন সালমান। অবশ্য প্রিয়াঙ্কার বিয়ের সময় তাদের এই দ্বন্দ্ব মিটে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর