,

প্রথমবারের মতো চাঁদে গাছের অঙ্কুরোদগম ঘটিয়েছে চীন

news-image

ডেস্ক নিউজ: প্রথমবারের মতো চাঁদে চীনের মহাকাশযানে করে নিয়ে যাওয়া তুলা বীজের অঙ্কুরোদগম হয়েছে। বলা হচ্ছে, সেখানে জন্ম নেয়া প্রথম গাছ এটি।
মার্কিন গণমাধ্যম সিএনএন চীন সরকারের একটি ছবির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে। মঙ্গলবার চাঁদে গাছ জন্ম নেয়ার বিষয়টি ঘোষণা দেয়ার সময় প্রমাণ হিসেবে একটি ছবি প্রকাশ করে দেশটির গবেষকরা। ওই ছবিতে দেখা যায়, মহাকাশযানটির ভেতর ছোট একটি পাত্রে চারাগাছ জন্মেছে।

চলতি মাসের ৩ তারিখ পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের উল্টো পিঠে মহাকাশযান পাঠায় চীন। ওইদিন বেইজিং সময় সকাল ১০টা ২৬ মিনিটে মনুষ্যবিহীন চেং’ই-৪ চাঁদের দক্ষিণ মেরুর এইটকেন বেসিন স্পর্শ করে।
চেং’ই-৪ মিশনের বেশ কয়েকটি উদ্দেশ্য ছিল। এর মধ্যে অন্যতম দুটি হলো চাঁদে লো-ফ্রিকোয়েন্সি রেডিও অ্যাস্ট্রোনমি পরীক্ষা করা এবং চাঁদের মেরুতে পানি আছে কিনা তা জানা। এছাড়া সেখানকার পরিবেশে গাছ জন্মাবে কিনা এমনটি পরীক্ষা করাও তাদের এই মিশনের উদ্দেশ্য ছিল; যা ইতোমধ্যে একটি ফলাফল নিয়ে এসেছে।

মহাকাশযানটি চাঁদে অবতরণের পর থেকে সঙ্গে নেয়া বীজে পানি দিতে শুরু করে বলে জানা গেছে। এটা ছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি। পানি দেয়া শুরু করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বীজটির অঙ্কুরোদগম হলো। এর আগেও মহাকাশে গাছের অঙ্কুরোদগম ঘটিয়েছে বিজ্ঞানীরা। তবে চাঁদে এমন ঘটনা এই প্রথম।
চীনের চংকিং ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজির ডিন এবং চাঁদে গাছ জন্মানোর পরিকল্পনাকারী জাই জেংচিন উল্লাস প্রকাশ করে বলেন, মানব ইতিহাসে এই প্রথম চাঁদে কোনও গাছের অঙ্কুরোদগম হলো। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে চাঁদে প্রথম সবুজ পাতাযুক্ত গাছ হবে এটি।

–টিবিটি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর