,

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনলেন তৃতীয় লিঙ্গের ৮ জন

news-image

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) আটজন। এর মধ্যে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের নেতা ময়ূরীও আছেন। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করেন তারা।
তৃতীয় লিঙ্গের ফাল্গুনী বলেন, এটা আমাদের অধিকার। আমরা এ দেশেরই নাগরিক। সেই দাবিতেই সংসদ সদস্য হতে ফরম কিনেছি। সংসদে আমাদের সুখ-দুঃখ ও আবেদনগুলোর বিষয়ে বলার লোক নেই। এ জন্য তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সংসদে পাঠানো দরকার বলে মনে করি।

অংকিতা বলেন, প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবার জাতীয় সংসদে হিজড়াদের প্রতিনিধি থাকবে। আর সেই অধিকার আদায়ের জন্য আমরা সংসদে যেতে চাচ্ছি।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশন।
–বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর