,

পায়ে ফোঁড়া উঠে অসুস্থ হয়ে পড়ায় আদালতে আসেননি খালেদা জিয়া

news-image

আদালত প্রতিবেদক : পায়ে ফোঁড়া উঠে অসুস্থ হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। ফলে মামলাটির চার্জ শুনানি পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

আজ বুধবার সকালে ঢাকার ৩নং বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ দিলজার হোসেন নতুন এ দিন ধার্য করেন। পুরান ঢাকার বকশি বাজরের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে এ মামলার শুনানি হয়।

দুর্নীতি দমন কমিশনের পক্ষে মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়ার অনুপস্থিতিতেই মামলার চার্জ গঠনের শুনানি শুরু করার জন্য আদালতের কাছে প্রস্তাব জানান। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার তার অনুপস্থিতিতে মামলার চার্জ শুনানি শুরু করতে আইনগতভাবে বাধা আছে বলে জানান।

শুনানিকালে প্রসিকিউটর কাজল বলেন, ‘আমরা জানতে পেরেছি খালেদা জিয়ার পায়ে একটি ফোঁড়া উঠেছে তাই তিনি আদালতে আসেননি।’

বিচারক জানান, কারাকর্তৃপক্ষ কারাগার থেকে খালেদা জিয়ার কাস্টডি পাঠিয়েছেন। সেখানে তিনি অসুস্থ লেখা আছে। পরে উভয়পক্ষের শুনানি শেষে এ মামলার তারিখ পিছিয়ে দেন আদালত।

মামলাটিতে চার্জশিটভুক্ত ২৪ জন আসামি ছিলেন। তাদের মধ্যে ৭ জন মারা গেছেন। বর্তমানে খালেদা জিয়া, ড. খন্দকার মোশারফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জীবিত আছেন ১৭ জন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। পরের বছর ১৩ মে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর মামলার দুই আসামি গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আপিল করেন। ২০০৮ সালের ২৯ জুলাই হাইকোর্ট বিচারিক আদালতের কার্যক্রম স্থগিত করে। ফলে এরপর থেকে ১০ বছর মামলাটির বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

সর্বশেষ গত বছর ২৫ নভেম্বর হাইকোর্ট ওই দুই আসামির আবেদন খারিজ করে দেয় এবং ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর