,

ত্যাগী-রাজপথে সক্রিয়দেরকে প্রাইয়োরিটি : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : দলের জন্য যারা কাজ করেছেন, ছিলেন রাজপথেও-একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে তাদের বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক কর্মীদের বেশি মূল্য দেব। যারা রাজনীতি করেছে, ত্যাগ করেছে, সংগ্রাম-আন্দোলনে ছিল, তাদের প্রাইয়োরিটিটাই এখানে বিশেষভাবে থাকবে।’

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আনুপাতিক হারে আওয়ামী লীগ মনোনয়ন দেবে ৪৩টি আসনে। এদিকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর