,

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর হবে পদ্মা নদীর ওপারেই

news-image

নিউজ ডেস্ক : পদ্মা নদীর ওপারেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেছেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য মুন্সীগঞ্জে স্থান নির্ধারণ হলেও স্থানীয় মানুষের বিরোধিতার কারণে সেটা হয়নি। এখন নতুনভাবে ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে, সাইট সিলেকশন চূড়ান্ত হওয়ার পথে। এটা হবে পদ্মা সেতুর ওপারে, সেতুর পাশেই। এ বিমানবন্দর হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেন্টার পয়েন্ট।

গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসানসহ মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ক্যাবের মেম্বার (অপারেশন) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান।

মাহবুব আলী বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ এবং সিলেট অন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর