,

উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্ত ২০ দল-ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকের পর

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্তের আগে ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের পৃথক মতামত নেবে বিএনপি। এ জন্য শিগগিরই এ দুটি জোটের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের নীতিনির্ধারকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক বিষয়ে জানতে চাইলে বিএনপির একজন নীতিনির্ধারক বলেন, ‘গত রোববার পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানির সময় খালেদা জিয়ার সঙ্গে অল্প কিছুক্ষণ কথা বলেছেন দলের মহাসচিব। কি কথা হয়েছে তা বৈঠকে অবহিত করেন বিএনপি মহাসচিব। চেয়ারপারসন দলকে ঐক্যবদ্ধ রাখতে বলেছেন। পাশাপাশি যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে ২০ দল ও ঐক্যফ্রন্টের সঙ্গে পরামর্শ করতে বলেছেন। বিশেষ করে ২০ দলের শরিকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে বেগম খালেদা জিয়া প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন।’

বৈঠক সূত্র জানায়, জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে শিগগিরই ধানের শীষের প্রার্থীরা মামলা করবে। এ জন্য সব তথ্য-প্রমাণ প্রস্তুত রাখার জন্য প্রার্থীদের প্রতি নির্দেশনা দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা করেন নীতিনির্ধারকরা।

সূত্র জানায়, বিএনপির নীতিনির্ধারকদের বৈঠকে আগামী ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে অন্তত সাত থেকে আট দিনের কর্মসূচি নেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানায়, বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির নীতিনির্ধারকরা তাদের মতামত দেন। বেশিরভাগ সদস্য উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে পরামর্শ দেন। সেক্ষেত্রে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে বিএনপি আপত্তি করবে না বলেও নীতিনির্ধারকরা বৈঠকে জানান। তবে এ বিষয়ে দলীয় সিদ্ধান্তের আগে ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মতামত নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জাল ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল আবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন। সূত্র: দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর