,

সালমান মুক্তাদিরের বাসায় ভাঙচু: দুঃখ প্রকাশ করলেন জেসিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : গভীর রাতে সালমান মুক্তাদিরের বাড়ির দরজায় ইট ছুড়েছেন তার প্রেমিকা জেসিয়া ইসলাম। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ইউটিউবার সালমানের সঙ্গে অনেক দিন থেকেই চুটিয়ে প্রেম করছেন জেসিয়া। একাধিকবার তাদের ঘনিষ্ঠ ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছড়িয়েছে তাদের চুমুর ছবিও। সাচ্ছন্দ্যেই তারা মানুষের কাছে তুলে ধরে আসছেন তাদের প্রেম জীবনের নানা কাহিনি ও গল্প।

বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও রেডিওর অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে তারা শুনিয়েছেন তাদের ভালোবাসার গল্প। তাদের সম্পর্ক ভাঙনের খবরও ছড়িয়েছে বারবার। পরে জানা গেছে সেসব গুজব। কিন্তু এবার হঠাৎ করেই একটি অপ্রীতিকর ভিডিও ছড়িয়ে পড়লো।

সালমান মুক্তাদির ও জেসিয়া কেউ মুখ খুলছেন না বিষয়টি নিয়ে। মঙ্গলবার দুপুরে এই বিষয়ে জেসিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়েই লাইন কেটে দেন। কিছুক্ষণ পর আবার যোগাযোগের চেষ্টা করা হলে জেসিয়ার ফোন নম্বরটি সচল পাওয়া যায়। তখন কল রিসিভ করে দুঃখ প্রকাশ করেন জেসিয়া। তবে ভিডিওটির বিষয়ে কিছুই বলতে চাননি তিনি।

জেসিয়া বলেন, ‘লাইন কেটে যাওয়ায় আমি দুঃখিত। তবে ওই ভিডিও নিয়ে কিছুই বলতে চাই না। আমার কাছে এ বিষয়ে না জানতে চাইলে খুশি হবো। এখন আমি কিছু বলতে পারব না।’

এদিকে সালমান মুক্তাদিরের ফেসবুক পেজে দেখা গেল সাত ঘণ্টা আগে তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে এ ঘটনার কোনো রকম আভাসও নেই। ফোন করলে তার নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। তাই ভিডিওটি কবে ধারণ করা সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৭ সালে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে তারকাখ্যাতি লাভ করেন জেসিয়া ইসলাম। ইউটিউবার হিসেবে জনপ্রিয় সালমান মুক্তাদির। বেশকিছু নাটক-টেলিছবিতেও কাজ করেছেন তিনি। দেখা গেছে বিজ্ঞাপনেও। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর