,

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার কাড়ারবিল এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রুম্মান হোসেন রোমিও (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, নিহত রোমিও শীর্ষ সন্ত্রাসী। তার নামে খুন, ডাকাতিসহ নড়াইল, যশোর ও অভয়নগর থানায় ১৩টি মামলা রয়েছে। রোমিও নড়াইল সদর উপজেলার মুধুরগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাড়ারবিল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হামলা ও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ রোমিওকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্য সোহাগ, মফিজুল ও নাজমুল আহত হয়েছেন। তাদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত রোমিওর নামে খুন, ডাকাতিসহ নড়াইল, যশোর ও অভয়নগর থানায় ১৩টি মামলা রয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর