,

কেনিয়ার রাজধানীতে হোটেলে জঙ্গি হামলায় নিহত ১১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। জঙ্গিরা ওই হামলা চালিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্টল্যান্ডস জেলার একটি ভবন থেকে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই ভবনটি দুসিটডি২ হোটেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সোমালিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল শাবাব ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সব ভবনই সুরক্ষিত রয়েছে। কিন্তু তার পরেও গোলাগুলির শব্দ শোনা গেছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক।

kenya-3.jpg

স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। বন্দুকধারীরা হোটেলের লবিতে ঢোকার আগে কার পার্কিংয়ে রাখা গাড়িতে হামলা চালায়। এক হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।

kenya-3.jpg

নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেল প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর