,

শ্রদ্ধার ‘বিশেষ’ উপহার প্রভাসের জন্য!

news-image

বিনোদন ডেস্ক : ব্যস্ত ভীষণ শ্রদ্ধা কাপুর। একদিকে মুম্বাইতে ‘ছিছোরা’ ছবির শুটিং, অপর দিকে হায়দরাবাদে চলছে ‘সাহো’ ছবির শুটিং। মুম্বাই থেকে হায়দরাবাদ আবার হায়দরাবাদ থেকে মুম্বাই ছুটতে হচ্ছে। তবে একটু দম নেওয়ার অবকাশ পেয়েছেন মকরসংক্রান্তি উৎসবে। পরিবারের সঙ্গে এখন উৎসব পালন করছেন শ্রদ্ধা। তবে হায়দরাবাদ থেকে দূরে থেকেও প্রভাসের কথা ভোলেননি তিনি। ‘সাহো’ ছবির এই সহশিল্পীর জন্য মকরসংক্রান্তি উপলক্ষে মুম্বাই থেকে পাঠিয়েছেন একটি বাক্স। তাতে ছিল ‘বিশেষ’ উপহার।

শ্রদ্ধাদের বাড়িতে প্রতিবছর ধুমধাম করে মকরসংক্রান্তি পালন করা হয়। এ বছরও ব্যতিক্রম হয়নি। এ কারণেই এ উৎসবের সময় বাড়ির বাইরে থাকেন না তিনি। এ উৎসবের সময় তাঁদের বাড়িতে তৈরি হয় নানা রকম মিষ্টি ও নাড়ু। তাঁদের বাড়ির এসব খাবার তাঁর বলিউডের বন্ধুদেরও পছন্দের। বিশেষ করে শ্রদ্ধাদের বাড়ির তিলের নাড়ু তো খুবই সুস্বাদু। বলিউডের বন্ধু, স্বজন ও শুটিং সেটের সবার জন্য বাড়ির মিষ্টি নিয়ে যান শ্রদ্ধা। এবারও ভুল করেননি। এমনকি ‘সাহো’ ছবির কলাকুশলীদের জন্য হায়দরাবাদে প্রচুর মিষ্টি পাঠিয়েছেন তিনি। আর বিশেষ একটি বাক্স গেছে ‘বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাসের জন্য। তাতেও ছিল মিষ্টি। আর শুধু মিষ্টিই নয়, সবার জন্য দেশি ঘি দিয়ে রান্না করা খিচুড়িও পাঠিয়েছেন শ্রদ্ধা।

‘সাহো’ ছবির চিত্রনাট্য নিয়ে আলাপ করতে হায়দরাবাদে প্রভাসের বাড়িতে গিয়েছিলেন শ্রদ্ধা। প্রভাসের আতিথেয়তায় সেবার মুগ্ধ হয়েছিলেন তিনি। অনেক পদের খাবার খাইয়েছেন তাঁকে ‘বাহুবলী’র এই নায়ক। প্রথম আলোকে এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেছিলেন, এত সুস্বাদু খাবার তিনি কমই খেয়েছেন।

এ বছর ‘সাহো’, ‘ছিছোড়’, ‘সাইনা’, ‘এবিসিডি’সহ একাধিক ছবি শ্রদ্ধার হাতে। এই বলিউড সুন্দরীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্ত্রী’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর