,

গ্রিস যাওয়ার পথে বাংলাদেশির করুণ মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : স্বপ্ন পূরণের আশায় ইরান থেকে নদী পথে গ্রিস যাওয়ার পথে নিহত হয়েছেন পাপ্পু রায় নামে এক বাংলাদেশি যুবক। তিনি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাপ্পু রায়ের চাচাতো ভাই রজত রায়।

সম্প্রতি ইরান থেকে নদী পথে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে স্পিডবোটে উঠার সময় অসাবধানতাবশত মেশিনে পড়ে গলা কেটে তার হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাপ্পুর পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, ২ মাস আগে ভিসা নিয়ে ওমানে থাকা দুই ভাইয়ের কাছে পাড়ি জমান ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের পুত্র পাপ্পু রায়। ওমান থেকে দালালের মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে ইরানে পৌঁছান তিনি।

এদিকে, দালালদের মাধ্যমে যারা ইউরোপে ঢুকতে পেরেছেন তাদের মাথা গোজার জন্য জীবন যুদ্ধে নামতে হয়। প্রথমে তাদের বাসস্থানের জন্য পরিচিত জনদের কাছে যেতে হয়। বাসস্থানের পর কাজের জন্য মিথ্যা চেষ্টা করতে হচ্ছে। ইউরোপের যে কোনো দেশে যেমন স্পেন, ফ্রান্স ইতালি কিংবা পর্তুগালে কাজের পারমিট ছাড়া কাজ পাওয়া সম্ভব নয়।

ইরান থেকে ১০ জানুয়ারি বৃহস্পতিবার গ্রিস যাওয়ার উদ্দেশ্যে স্পিডবোটে উঠার সময় স্পিডবোটের মেশিনে পড়ে পাপ্পু রায় (২২) গলা কেটে মৃত্যু হয়। পরে ইরানের স্থানীয় পুলিশ বাপ্পুর রায়ের মরদেহ উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ খবরে পাপ্পুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর