,

দীপিকা-রণবীরের দাম্পত্য দেড় মাসের মাথায়ই অশান্তি

news-image

বিনোদন ডেস্ক : দীপিকা পাডুকোন আগেও বহুবার রণবীর সিংয়ের সঙ্গে নিজের প্রথম সাক্ষাৎ নিয়ে কথা বলেছেন। তবে বিয়ের পর একেবারে নতুন জিনিস প্রকাশ করলেন দীপিকা। সিঙ্গাপুরের একটি অ্যাওয়ার্ড শোতে প্রথম দেখা হয়েছিল রণবীর-দীপিকার। তারপর একদিন যশ রাজের অফিসে তাদের দেখা হয়।

সেখানে রণবীর দীপিকার সঙ্গে ফ্লার্ট করা শুরু করেছিলেন। শুনতে যদিও সাধারণ লাগলেও টুইস্ট রয়েছে অন্য জায়গায়। দীপিকার সঙ্গে ফ্লার্ট করার সময় রণবীর নাকি অন্য একজনকে ডেট করছিলেন। সেই নারীকে নিয়েই শুরু হয় টিনসেলের নতুন গসিপ। দীপিকা এই ঘটনা যখন থেকে প্রকাশ্যে এনেছেন তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল নানা চর্চা।

দীপিকা সেই মেয়েটির নাম না নিলেও সকলে অনুমান করে নিয়েছিল তিনি আর কেউ নন, আনুশকা শর্মা। ইন্ডাস্ট্রিতে আসার পর আনুশকাকে ডেট করতেন রণবীর। তাই দুয়ে দুয়ে চার করার চেষ্টায় ছিল নেটিজেন। দীপিকার এই মন্তব্য পুরোপুরি অস্বীকার করে গেলেন রণবীর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি নাকি মোটেই দীপিকার সঙ্গে ফ্লার্ট করছিলেন না। এমনকি সেই সময় কাউকেই ডেট করতেন না রণবীর।

অভিনেতার কথায়, দীপিকা ভীষণ বাজে বকে। আমি ওর সঙ্গে একেবারেই ফ্লার্ট করিনি। করলে ও বুঝতেই পারত। নায়কের এই মন্তব্য বেশ বাঁকা চোখে দেখতে শুরু করে করেছে সাইবারবাসী। াদের অনুমান, রণবীর মিথ্য বলছেন এবং দীপিকা সত্যি। দীপিকা-ভক্তদের দাবি, দীপিকা কখনো তার এবং রণবীরের প্রথম সাক্ষাতের কথা ভুলতে পারেন না। এই নিয়েই নবদম্পতির মধ্যে অশান্তি শুরু হয়েছে বলেও খবর রটেছে। বিয়ের দেড় মাসের মাথাতেই অনেকটা কলহই শুরু হয়েছে বিষয়টি নিয়ে তাদের মধ্যে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর