,

হঠাৎ করে প্রিয়া প্রকাশ শ্রীদেবীর মৃত্যু নিয়ে নতুন রহস্য উস্কে দিলেন!

news-image

বিনোদন ডেস্ক : বিখ্যাত ভারতীয় অভিনেত্রী। গ্ল্যামারে ভরপুর জীবন। নাম শ্রীদেবী। শেষটা মর্মান্তিক। বাথটবের জলে ডুবে মৃত্যু…

গল্পটা পরিচিত। ঠিক এভাবেই মৃত্যু হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর। মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধলেও পরিবারের তরফে সেই শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক বলেই উল্লেখ করা হয়। এবার পর্দায় সেই মৃত্যুরহস্য ফের উস্কে দেওয়ায় তৈরি হল বিতর্ক।

ভারতের দক্ষীণি পরিচালক প্রশান্ত মামবুল্লি তৈরি করেছেন একটি ছবি ‘শ্রীদেবী বাংলো।’ সদ্য সেই ছবির ট্রেলারও মুক্তি পেয়েছে। নাম ভূমিকায় রয়েছেন প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। কিছুদিন আগেই একটি ছবিতে তাঁর চোখ মারার দৃশ্য ভাইরাল হয়।

এখানে দেখা যাচ্ছে প্রিয়ার চরিত্রের নাম শ্রীদেবী। তিনিও পেশায় অভিনেত্রী। ট্রেলারের শেষে দেখা যাচ্ছে বাথটাবে ডুবে মারা যাচ্ছেন তিনি। এতগুলি বিষয় মিলে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ছবির গল্প নিয়ে। ইতিমধ্যেই ওই পরিচালককে আইনি নোটিশ পাঠিয়েছেন শ্রীদেবীর স্বামী তথা প্রযোজক বনি কাপুর।

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরিচালক। তাঁর যুক্তি শ্রীদেবী যে কোনও নারীরই নাম হতে পারে। কিন্তু পরিণতিটাও একই কীভাবে হয়, উঠছে সেই প্রশ্ন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর