,

স্যানিটারি প্যাড দীর্ঘতম লাইন গড়ে ‘গিনেস’ রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : স্যানিটারি প্যাড দিয়ে দীর্ঘতম লাইন গড়ে নতুন গিনেস রেকর্ড গড়ল ভারত। বেঙ্গালুরুর একটি মেডিকেল কংগ্রেসে অংশগ্রহণকারীরা পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি প্রচারের লক্ষ্যে এই আয়োজন করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৬২তম অল ইন্ডিয়া কংগ্রেস অব অবস্রেটিকস অ্যান্ড গাইনোকোলজি’র (এআইসিওজি) পাঁচশ মানুষ ১০ হাজার ১০৫টি স্যানিটারি ন্যাপকিন দিয়ে এক হাজার ৭৮ মিটার (৩ হাজার ৫৩৭ ফুট) লম্বা লাইন গড়েছেন। এই লাইন গড়তে তাদের সময় লেগেছে সাড়ে সাত ঘণ্টা।

রেকর্ড করা স্যানিটারি প্যাডের লাইনের মধ্য দিয়ে একটি জরায়ুর ছবিও বানানো হয়েছে। এই শিল্পীদের স্লোগান হলো, ‘নাথিং ইজ কিউটেরাস দ্যান ইওর ইউটেরাস!’

বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ গীতা প্রমোদ শানভাগ বলেন, ‘প্রত্যেক নারীর সুস্বাস্থ্যের জন্য স্যানিটারি প্যাড দরকার। স্বাস্থ্যবিধি খুবই গুরুত্বপূর্ণ, না হলে বেশিরভাগ নারীকেই পেলভিক ইনফেকশন, মূত্রনালীর সংক্রমণ এবং এই জাতীয় নানা স্বাস্থ্য সমস্যায় ভুগতে হতে পারে।’

গত বছর জুলাই মাসে সরকার নারী শিক্ষা ও ক্ষমতায়ন বৃদ্ধির জন্য স্যানিটারি প্যাডের উপর বিতর্কিত কর প্রত্যাহার করেছিল। পরে বহু সমাজকর্মী ও বলিউড তারকারা এই বিষয়ে সরাসরি প্রচারে নামেন, মাসিক সংক্রান্ত ট্যাবু কাটাতে সরব হন তারা।

২০১৭ সালে প্রকাশিত একটি জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার (এনএফএইচএস) প্রতিবেদন অনুসারে, ১৫ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে মাত্র ৫৮ শতাংশ নারী মাসিক চলাকালীন স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যকর পদ্ধতি ব্যবহার করেন।

ওয়াটারএড এবং ইউনিসেফের এক গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় এক তৃতীয়াংশেরও বেশি ছাত্রী তাদের মাসিক চলাকালীন স্কুলে যেতে পারেনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর