,

কণ্ঠশিল্পী সালমা বিয়ের পিঁড়িতে বসছেন

news-image

বিনোদন প্রতিবেদক : ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার জন্মদিন ছিল মঙ্গলবাল। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পার করেছেন তিনি। জন্মদিনে নতুন খবর শোনালেন এই কণ্ঠশিল্পী। আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। পারিবারিক কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সালমা। তবে এখন নয়, চলতি বছরই বিয়ের সুখবর জানাবেন এই শিল্পী।

এই প্রতিবেদককে সালমা বলেন, ‘শিবলীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর হলো। পুরো সময়টা একাই চলেছি। তবে পরিবারের সবাই চায়, আমি নতুন জীবন শুরু করি। এতদিন তাদের বুঝিয়ে শুনিয়ে রেখেছি। কিন্তু ইদানিং তারা খুব উঠে-পড়ে লেগেছে। নিজেও খুব একাবোধ করছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করব।’

তিনি আরও বলেন, ‘পড়াশোনা করতে চলতি বছর দেশের বাইরে যাব। এর আগেই, বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। বাসার লোকজনও সে অনুযায়ী এগুচ্ছে। খুব শিগগিরই বিয়ের খবর জানানো হবে।’

সালমা জানান, তাদের বিচ্ছেদের কিছুদিন পর শিবলী সাদিকও নতুন জীবন শুরু করেছেন। বর্তমানে তার মেয়ে স্নেহা শিবলীর সঙ্গেই থাকে।

উল্লেখ্য, ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। শিবলী সঙ্গীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর