,

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপ করবেন : এইচটি ইমাম

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ‘সংলাপের’ বিষয়ে দুই ধরনের মন্তব্য পাওয়া গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কখনো ‘সংলাপের’ বলেননি জানালেও উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও একটি সংলাপ করবেন।’

মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

উল্লেখ্য, সংলাপের বিষয়টি সাংবাদিকদের ‘মনগড়া খবর’ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার ভাষ্য, গত শনিবার আওয়ামী লীগের যৌথ সভায় সংলাপ শব্দটিই ‘উচ্চারণই’ করেননি তিনি।

তবে এইচ টি ইমাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী তো সবার। তাকে সবাই অবশ্যই মেনে নেবে এবং সহযোগিতা করবে, করতে হবে। তিনি আবার একটি সংলাপ করবেন বলেছেন। আগের সংলাপে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের তিনি আমন্ত্রণ জানাবেন। কিন্তু নির্বাচন নিয়ে আলোচনাসংক্রান্ত যে কথাটি বলা হচ্ছে, তা অত্যন্ত অবাস্তব এবং হাস্যকর।’

নতুন নির্বাচন বাস্তবে সম্ভব নয় মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য আহ্বান জানিয়ে বলেন, ‘বাস্তবতা মেনে নিয়ে সবাই সহায়তা করুন। আমাদের দিক থেকে আমরা পাঁচজন উপদেষ্টা, সরকারের মন্ত্রিপরিষদে যারা আছেন সবাই সবার সহায়তা চাই। প্রধানমন্ত্রী বললে আমরা অন্যদের সঙ্গে কথাও বলব। আপনারা আসুন, বাংলাদেশ তো সবার, দেশকে গড়ে তুলি।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর