,

সংর‌ক্ষিত আস‌নে তৃতীয় লিঙ্গের ৮ জন প্র‌তি‌যে‌াগিতা কর‌বেন

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে সংরক্ষিত মহিলা আসনের জন্য। শুধু নারীরাই নয়, এবার সংরক্ষিত আসনের প্রতিযোগিতার জন্য তৃতীয় লিঙ্গের (হিজড়া) আটজন ফরম তুলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা তৃতীয় লিঙ্গের ময়ূরী, চট্টগ্রামের ফাল্গুনি এ আটজনের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম থেকে আসা তৃতীয় লিঙ্গের ফাল্গুনী ও অঙ্কিতাকে মঙ্গলবার (১৫ জানুয়ারি) লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে দেখা গেছে। সকালে লাইন ধরলেও বিকেল ৫টার দিকে ফরম পান ফাল্গুনী। এর আগে কয়েকবার ফরম নিতে গিয়েও তিনি ফিরে আসেন। শেষবার চেষ্টা করে ৫টার দিকে ফরম পান।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রতিযোগিতার জন্য তিনি ফরম তুলেছেন বলে জাগো নিউজকে বলেন। ফাল্গুনি বলেন, ‘আমরাও এ দেশের মানুষ, আমাদেরও অধিকার রয়েছে। সংসদে আমাদের ব্যথা-বেদনা, আবেদনগুলো বলার লোক নেই। এ জন্য তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সংসদে পাঠানো দরকার বলে মনে করি।’

ফাল্গুনী আরও বলেন, ‘অধিকার আদায়ের জন্য আমরা জাতীয় সংসদে যেতে চাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে ফাল্গুনী বলেন, ‘কিছুদিন আগে আমাদের সম্প্রদায়ের নেতা ময়ূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ময়ূরী এবং আমিসহ আরও আটজন ফরম কিনেছি।’

ফাল্গুনী ও অঙ্কিতা জানান, সংসদে প্রতিনিধি থাকলে নিঃসন্দেহে দাবি আদায় করা যাবে। প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবার সংসদে হিজড়াদের প্রতিনিধি থাকবে। ফাল্গুনী বৈষম্য দূরীকরণ ও মাল্টিপারপাস দুটি এনজিও পরিচালনা করেন চট্টগ্রামে।

সংসদের ৩৫০ আসনের ৫০টি নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি এক, ওয়ার্কার্স পার্টি এক ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর