মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চালের বাজার স্বাভাবিক রয়েছে : খাদ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কারণে বর্তমানে ধান ও চালের দাম স্থিতিশীল রয়েছে । তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের কারণে কয়েকদিন যানবাহন বন্ধ থাকায় এবং কুয়াশার কারণে কয়েকদিন বিশেষ করে চালের দাম দুই এক টাকা বেড়েছিল। চালসহ খাদ্যশস্যের বাজার যাতে স্থায়ীভাবে স্থিতিশীল থাকে সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় একটি করে এবং ঢাকায় পৃথক চারটি তদারকি টিম গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে নওগাঁ সার্কিট হাউসে খাদ্য বিভাগের রাজশাহী বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন প্রয়োজন নিরাপদ, ভেজালমুক্ত এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিত করা। তার কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং সুস্থ জাতি গঠনের মধ্যে দিয়ে বিশ্বে একটি উন্নত দেশ গঠনের যে ভিশন সেই লক্ষ নিয়ে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে সবাইকে এক হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সততা, সৎ থাকা। সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা দেশের উল্লেখযোগ্য এই খাদ্য সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে চাই।

খাদ্যশস্য সংগ্রহ করতে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের যাতে হয়রানির শিকার না হতে হয় সেদিকে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। তিনি সবাইকে এক সঙ্গে কাজ করে সরকারের যে ভিশন রয়েছে তা অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করার তাগিদ দেন। এ ক্ষেত্রে তিনি উল্লেখ করেন, খাদ্য বিভাগ একটি স্পর্শকাতর বিভাগ। চালের দাম দুই টাকা বৃদ্ধি পেলেও দোষ, আবার দুই টাকা কমে গেলেও দোষ।

নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুখ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফুর রহমান অপু, রাজশাহী বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামান, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন, বগুড়ার খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম, নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বক্তব্য দেন।

মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য কর্মকর্তা, খাদ্যগুদামগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সান্তাহার সাইলো পরিদর্শন করেন। পরে তিনি নওগাঁ নওযোয়ান মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত এক গণসংবর্ধনা সভায় যোগ দেন। পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

খাদ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এই প্রথম নওগাঁ আসেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বগুড়ার আদমদিঘী থেকে নওগাঁসহ তাঁর সংসদীয় এলাকা পোরশা, নিয়ামতপুর ও সাপাহার উপজেলার হাজার নেতাকর্মী তাঁকে সংবর্ধনা দিয়ে নওগাঁ নিয়ে আসেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক