,

জোড়া লাগানো যমজ শিশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছে রিকশাচালক বাবা

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় বুক ও পেট জোড়া লাগানো যমজ কন্যা শিশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তাদের পরিবার।

অর্থের অভাবে তাদেরকে পৃথক করা যাচ্ছে না। শিশু দুটির বাবা সমাজের সামর্থবান মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন।

জানা যায়, গেল বছরের ২৯ নভেম্বর সকাল নয়টা ৪০ মিনিটের দিকে মান্দা উপজেলার ফয়সাল ক্লিনিকে সিজারের মাধ্যমের এই যমজ শিশুর জন্ম হয়। উপজেলার চক কামদেবপুর গ্রামের রিকশাচালক সবুজ হোসেন সর্দারের স্ত্রী ফরিদা বেগম এই যমজ শিশুর জন্ম দেন।

জন্মের পর থেকেই শিশু দুটির খাবার, পায়খানা, কান্নাকাটি সবই ঠিক আছে। তাদের হাত, পা ও মাথাও অন্য দশটা শিশুর মতোই স্বাভাবিক। শুধু বুক ও পেট তাদের জোড়া লাগানো।

চিকিৎসকরা জানিয়েছেন অর্থের সংকুলান করা গেলে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দুজনকে আলাদা করা সম্ভব। কিন্তু রিকশাচালক বাবার পক্ষে এই টাকা যোগার করা অনেকটা অসম্ভব। তাই তিনি সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন।

রিকশাচালক সবুজ হোসেন সর্দার আরটিভি অনলাইনকে বলেন, আমি গরিব মানুষ। রিকশা চালিয়ে সংসার চালাই। আমার পক্ষে এই অপারেশনের ব্যয়ভার বহন করা কঠিন। শিশু দুটির মুখের দিকে তাকিয়ে কোনও বিত্তবান ব্যক্তি যদি এগিয়ে আসেন, তাহলে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর