,

কাজের খোঁজে এসে দেহব্যবসার চক্রে জড়িয়ে পড়েন!

news-image

বিনোদন ডেস্ক : সাফল্যের জন্য সবাই সংগ্রাম করেন। কিন্তু কোনো কোনো সংগ্রাম তুলনামূলকভাবে অনেকের থেকেই হয়তো কঠিনতর। আবার যারা সেই অনেকটা কঠিন পথ পেরিয়ে সাফল্যকে ছুঁতে পারেন, তাদের কৃতিত্বও কিন্তু সাধারণের থেকে বেশি। জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের জীবনেও সাফল্য সহজে আসেনি।

তিনি বলেন, ‘কাজের জন্য ‌যখন আমি প্রথম কলকাতায় আসতাম তখন আমার পকেটে ৪০ টাকাও থাকত কি না সন্দেহ। অনেক দিন গেছে, ১০ টাকার পানির বোতলও কিনতে পারতাম না। ফেরার শাটল ভাড়া ছিল ৮ টাকা, সেটা বাঁচিয়ে রাখতে হতো। ‘আমি যে একা আসতাম তা তো নয়, আমার মতো অনেকেই আসতো। ‘আর মাত্র বিশ মিনিট’ তেমনই একটি মেয়ের গল্প।’

ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে শহরতলি থেকে আসা এক মেয়ে যে কাজের খোঁজে কলকাতায় এসে ক্রমশই জড়িয়ে পড়ে দেহব্যবসার চক্রে। একদিকে তার মধ্যে কাজ করে অপরাধপ্রবণতা, অন্যদিকে চরম আর্থিক কষ্ট থেকে নিজেকে বের করে আনার অদম্য তাগিদ।

সুদীপ্তা জানান, ‘বহু মেয়েই এক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাদের জন্য একটাই বার্তা, ধৈর্য রাখতে হবে, আরো বেশি পরিশ্রম করো। কারণ মাথা উঁচু করে বাঁচার চেয়ে বেশি গৌরবের আর কিছু নেই। তাতে যদি কিছু টাকা কম উপার্জন হয়, তবে তাই হোক।’

প্রসূন গাইন পরিচালিত এই ছোট ছবিটি মুক্তি পেতে চলেছে ইউটিউবে আগামী কিছুদিনের মধ্যেই। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। এই ছবি প্রধান চরিত্রে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন পরিচালক-অভিনেতা নিজে। প্রসূনও বিগত প্রায় পনেরো বছর কাজ করছেন ছোটপর্দা ও বড়পর্দাতে। ‘আর মাত্র কুড়ি মিনিট’ পরিচালক হিসেবে তার প্রথম কাজ।

এই ছোটছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল চক্রবর্তী, শুভময় চট্টোপাধ্যায়, রাজা দত্ত, গার্গী রায় চৌধুরী। ছবির পুরো শ্যুটিং হয়েছে কলকাতায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর