,

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন অভিধানে গায়েবি বলে কোনো মামলা নেই

news-image

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অভিধানে গায়েবি বলে কোনো মামলা নেই।

মঙ্গলবার বেলা ১১টায় ধানমণ্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী ১৯ জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনের বিজয় সমাবেশ উপলক্ষে এ বর্ধিতসভার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

বিএনপির অভিযোগের ভিত্তিতে আসাদুজ্জামান খান কামাল বলেন, গায়েবি মামলা বলতে কিছু নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। কাজেই গায়েবি মামলার যে অভিযোগ করা হচ্ছে, আসলে এ রকম কোনো মামলা নেই।

এসব মামলায় গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। এর পর তদন্ত হবে, সেখানে কেউ যদি নিরাপদ হন, তা হলে তিনি আইনিব্যবস্থায়ই মুক্তি পাবেন। গায়েবি বলে অভিধানে কোনো মামলা নেই।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। মানুষ শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়। যারা জঙ্গি-সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছিল, তাদের মানুষ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। ভোটের মাধ্যমে মানুষ বুঝিয়ে দিয়েছে, মানুষ জঙ্গি-সন্ত্রাস পছন্দ করে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ। যুগান্তর

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও ঢাকা মহানহর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, সংসদ সদস্য আসলামুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর