,

নির্বাচন প্রশ্নবিদ্ধ-ত্রুটিপূর্ণ, টিআইবির মত বিচারবিভাগীয় তদন্তের পক্ষে

news-image

নিউজ ডেস্ক : ৩০ ডিসেম্বরের ভোটে ব্যাপক অনিয়মের তথ্য তুলে ধরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।প্রতিষ্ঠানটি একাদশ নির্বাচনের বিচার বিভাগীয় তদন্তের পক্ষে মত দিয়েছে।

দ্বৈবচয়নের ভিত্তিতে করা গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, একাদশ সংসদ নির্বাচনে সব দলের প্রার্থীদের জন্য সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) ছিল না, প্রার্থীদের মধ্যেও ছিল না আইন মানার প্রবণতা।এসব বিষয়ে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন (ইসি)কার্যক্রর কোনো ভূমিকা রাখতে পারেনি। নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে তবে স্বচ্ছ ও সুষ্ঠু হয়নি।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও ত্রুটিপূর্ণ হয়েছে। তাই, এই নির্বাচন নিয়ে বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত।’

ইফতেখারুজ্জামান আরও বলেন, নির্বাচনের অনিয়ম ও প্রার্থীদের করা অভিযোগ নিরসনে নির্বাচন কমিশনের (ইসি) ভুমিকা ছিল নগণ্য।তারা সব দলের জন্য সমান পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে।এমনকি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে ইসি। নির্বাচনী প্রচারে বিরোধী প্রার্থীদের ওপর ক্ষমতাসীনদের বল প্রয়োগ করতেও দেখা গেছে।এসব বিষয়ে অভিযোগ করা হলেও ইসিকে কার্যক্রর ভূমিকা রাখতে দেখা যায়নি।

টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, কমিশনের নির্দেশনার বাইরে জাল ভোট দেয়া, নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মেরে রাখা, বুথ দখল করে প্রকাশ্যে সিল মেরে জাল ভোট প্রদান, পোলিং এজেন্টকে কেন্দ্রে যেতে বাধা দেয়া ও কেন্দ্র থেকে বের করে দেয়া, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়া, ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা, আগ্রহী ভোটারদের কেন্দ্রে যেতে হুমকি, ব্যালট বাক্স আগে থেকে ভরে রাখা ও প্রতিপক্ষ দলের প্রার্থীর নেতা কর্মীদের মারধর করার মত অভিযোগ উঠেছে।

সিইসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে টিআইবি।সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারও স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেননি। তার নিকটাত্মীয় প্রার্থী হলেও নিজের অবস্থান পরিষ্কার করতে পারেননি তিনি। এছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতামূলক ছিলো না।

তাই এসব অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত করা উচিত বলে মনে করছে টিআইবি।

নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৪৫টি জেলার ৫০টি আসন থেকে সংগ্রহ করা বিভিন্ন তথ্য নিয়ে গবেষণার প্রাথমিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এসব তথ্য তুলে ধরে টিআইবি।

সংবাদ সম্মেলনে সংস্থাটি দাবি করে, নির্বাচনে ৪৭টি আসনে অনিয়মের অভিযোগ উঠেছে। আর জাল ভোট পড়েছে ৪১টি আসনে। ৩৩টি আসনে আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে।

টিআইবির দাবি, ৮২ শতাংশ আসনে জাল ভোট পড়েছে। আর ৬৬ শতাংশ আসনে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে সিল মারা হয়েছে। আর নির্বাচনী অনিয়ম হয়েছে ৯৪ শতাংশ আসনে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর