,

খুঁটি দিয়ে দেয়াল রক্ষার চেষ্টা

news-image

নেত্রকোনা প্রতিনিধি : সড়কের উপর খুঁটি দিয়ে দেয়াল রক্ষার চেষ্টা চালাচ্ছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ভূমি অফিস। দূর্গাপুর পৌর শহরের ধানমহল এলাকায় এই খুঁটি স্থাপনে সড়ক দিয়ে চলাচল করতে আতঙ্কে রয়েছেন চালক ও পথচারীরা।

উপজেলার এই সড়কটির পাশেই ধানের আড়ত হওয়ায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত ক্রেতা-বিক্রেতা এখানে আসেন। কিন্তু সড়কে খুঁটি দেওয়ায় সার্বক্ষণিক রাস্তায় জ্যাম লেগে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সকলের। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ দিন ধরে এই দেয়ালে ফাটল ধরেছে। দিন দিন দেয়ালটি পুরোপুরি পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। ফলে খুঁটি দিয়ে রাখায় যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একটু অসাবধানতা হলেও ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে দূর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম. রিয়াদ হাসান গৌরব জানান, ইতিমধ্যে জেলা প্রসাশক বরাবর একটি ইস্টিমেট উপস্থাপন করা হয়েছে। পাশ হলেই দেয়ালটি ভেঙ্গে নতুন করে স্থাপন করবো। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর