,

বিস্ময়কর মিষ্টি আলু

news-image

স্বাস্থ্যকর উপাদান :

আঁশের (ফাইবার) মতো স্বাস্থ্যকর উপাদানের উত্তম উৎস হতে পারে মিষ্টি আলু। শুধু তাই নয়, এতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল। ২০০ গ্রাম মিষ্টি আলুতে মিলবে ১৮০ ক্যালরি, কার্ব ৪২ এবং আমিষ প্রায় চার গ্রাম। এ ছাড়া এতে ফাইবার থাকে সাত গ্রামের মতো। ফ্যাট থাকে মাত্র দশমিক ৯ গ্রাম। খনিজ উপাদান ছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে এন্টি-অক্সিডেন্ট, যা আপনাকে ক্ষতিকর ‘ফ্রি রেডিক্যাল’ এর হাত থেকে সুরক্ষা দেবে।

অন্ত্রের সুরক্ষা :

মিষ্টি আলুতে বিদ্যমান ফাইবার ও এন্টি-অক্সিডেন্ট অন্ত্রের সুরক্ষায় দারুণ ভূমিকা পালন করে। ফলে আপনি কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবেন। অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে মিষ্টি আলুতে বিদ্যমান ফাইবার ও এন্টি-অক্সিডেন্ট দারুণ অবদান রাখে।

ক্যান্সার প্রতিরোধ :

মিষ্টি আলুতে বিদ্যমান নানা ধরনের এন্টি-অক্সিডেন্ট কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।

চোখের সুস্থতা :

মিষ্টি আলুতে পর্যাপ্ত পরিমাণে বিটা ক্যারোটিন নামের উপাদান রয়েছে। ফলে এটি চোখের স্বাস্থ্য রক্ষা করে। শরীরে বিটা ক্যারোটিন রূপান্তরিত হয়ে ভিটামিন এ তে পরিণত হয়। ফলে অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কমে।

হেলথলাইন অবলম্বনে খসরু নোমান

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর