,

সিইসি নূরুল হুদা ভারত সফরে যাচ্ছেন

news-image

নিউজ ডেস্ক : ভারত সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এবার । সেখানে তিনি দেশটির ‘জাতীয় ভোটার’ দিবসের অনুষ্ঠানে অংশ দেবেন। ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, সিইসি নূরুল হুদা ভারতের ‘জাতীয় ভোটার’ দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। ২৪ ও ২৫ জানুয়ারির অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ জন্য তিনি ভারতের উদ্দেশে ২৩ জানুয়ারি রওনা দেবেন এবং ঢাকায় ফিরবেন ২৮ জানুয়ারি।

এতে আরো বলা হয়, সিইসির ভারত সফর প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। এই সফরে হোটেলে থাকা, খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বহন করবে ভারতের নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন সিইসির বিমান ভাড়া ও অন্যান্য ব্যয়ভার বহন করবে।

এ ছাড়াও সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত আরেকটি চিঠিতে বলা হয়েছে, একই অনুষ্ঠানে যোগ দিতে ২৩ জানুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। তিনি ফিরবেন ২৬ জানুয়ারি।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর