,

মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আর নেই

news-image

অনলাইন ডেস্ক : দৈনিক মানবকণ্ঠের সম্পাদক আবু বকর চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবু বকর চৌধুরীর ছোট ভাই মো. আলী চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার ভাই আবু বকর চৌধুরী ধানমন্ডির ১১/এ তে ৭২ নম্বরের নিজ বাসায় স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোর ৫টা ১৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলেও জানান মো. আলী চৌধুরী।

প্রসঙ্গত, আবু বকর চৌধুরী মানবকণ্ঠের সম্পাদক ছাড়াও আজকের কাগজের নিউজ এডিটর ও সমকালের জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর