,

কাকে বিয়ে করছেন শোয়ার্জেনেগার–কন্যা?

news-image

বিনোদন ডেস্ক : টার্মিনেটর খ্যাত মার্কিন তারকা আর্নল্ড শোয়ার্জেনেগারের মেয়ে ক্যাথে শোয়ার্জেনেগার একজন লেখিকা। সম্প্রতি আরেক মার্কিন তারকা ক্রিস প্র্যাটের সঙ্গে হয়ে গেল তাঁর আংটিবদল। আশা করা যাচ্ছে, ক্রিসকেই বিয়ে করতে যাচ্ছেন শোয়ার্জেনেগার–কন্যা ক্যাথে। আজ সোমবার সামাজিক মিডিয়ায় এই খুশির সংবাদ ভাগাভাগি করেছেন ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’র ছবির তারকা ক্রিস। বেশ কিছুদিন হলো লুকিয়ে প্রেম করছিলেন তাঁরা।

লেখিকা ক্যাথেকে পেয়ে আনন্দে গদগদ ক্রিস। নিজেদের অন্তরঙ্গ একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘তুমি হ্যাঁ বলেছ বলে ভীষণ খুশি হয়েছি। আমাদের যাত্রা শুরু হলো।’ ছবিতে ক্রিসকে জড়িয়ে দাঁড়িয়ে থাকা ক্যাথের আঙুলে শোভা পাচ্ছে বাগদানের আংটি।

ক্রিস ও ক্যাথেকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জনকে ডালপালা ছড়ানোর সুযোগ দেননি তাঁরা। যদিও গুঞ্জনের অনেকটাই সত্য। ২০১৭ সালের আগস্ট মাসে স্ত্রী অ্যানা ফ্যারিসের সঙ্গে বিচ্ছিন্ন হন ক্রিস প্র্যাট। তারপর ২৯ বছর বয়সী লেখিকা ক্যাথের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ক্রমেই গাঢ় হতে শুরু করে তাঁদের প্রেম। বছরখানেকের এই সম্পর্ক যে কেউ টের পায়নি, তা নয়। কিন্তু গুজব অন্যদিকে মোড় নিতে শুরু করার আগেই নিজেদের বাগদানের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন তাঁরা।

ক্যাথে শোয়ার্জেনেগার ও ক্রিস প্র্যাট

ক্যাথে শোয়ার্জেনেগারের বাবা আর্নল্ড শোয়ার্জেনেগার কেবল তারকা অভিনেতাই নন, ক্যালিফোর্নিয়ার দুবারের গভর্নর তিনি। আর মা মারিয়া শ্রিভার একজন টিভি সাংবাদিক। ক্যাথের লেখা বইগুলো হচ্ছে ‘রক হোয়াট ইউ হ্যাভ গট’ এবং ‘আই জাস্ট গ্র্যাজুয়েটেড…নাও হোয়াট?’ তথ্যসূত্র: ডেকান ক্রনিকল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর