,

কানাডার নাগরিককে মৃত্যুদণ্ড দিল চীন

news-image

অনলাইন ডেস্ক : চীনের একটি আদালত গতকাল সোমবার কানাডার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। মাদক চোরাচালানের দায়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, কানাডীয় নাগরিককে দেওয়া এই মৃত্যুদণ্ডাদেশের কারণে চীন ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হতে পারে।

মৃত্যুদণ্ড পাওয়া কানাডীয়র নাম রবার্ট লয়েড শেলেনবার্গ। গত বছরের নভেম্বরে তাঁর ১৫ বছরের কারাদণ্ড হয়। এই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেন তিনি।

আপিলে শেলেনবার্গের সাজা বেড়ে মৃত্যুদণ্ডাদেশ হয়। চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়েন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় দেন। রায়ে আদালত বলেন, মাদক চোরাচালানের দায়ে শেলেনবার্গকে যে সাজা (১৫ বছরের কারাদণ্ড) দেওয়া হয়েছিল, তা তাঁর অপরাধের তুলনায় খুবই কম। তাই এই আদালত তাঁর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দিচ্ছেন।

আদালতের এক বিবৃতিতে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেলেনবার্গ রায় পাওয়ার ১০ দিনের মধ্যে লিয়াওনিং হাইকোর্টে আপিল করতে পারবেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছেন, চীন অযৌক্তিকভাবে মৃত্যুদণ্ডের অপব্যবহার করছে।

চীনের সঙ্গে কানাডার সম্পর্ক এমনিতেই ভালো যাচ্ছে না। গত ১ ডিসেম্বর চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুকে কানাডায় গ্রেপ্তার করা হলে দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি হয়। এই ঘটনার জেরে কানাডার একাধিক নাগরিক চীনে গ্রেপ্তার হন।

শেলেনবার্গের মৃত্যুদণ্ডাদেশের পর কানাডার সঙ্গে চীনের সম্পর্ক আরও তিক্ত হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর