,

সংরক্ষিত নারী আসনে আ. লীগের ফরম বিক্রি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন।

সকালে প্রথম ফরমটি দেওয়া হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক নার্গিস রহমানকে।

সংরক্ষিত নারী আসনের জন্য আটটি বিভাগে মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নতুন ও পুরোনো ভবনে চারটি করে বিভাগ করে এই ফরম দেওয়া হচ্ছে। আজ সারা দিন এই কার্যক্রম চলবে। প্রতিটি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

মনোনয়ন ফরম সংগ্রহ করতে সকাল থেকেই ধানমন্ডি কার্যালয়ের বাইরে জড়ো হয়েছেন মনোনয়ন প্রার্থীরা। অনেক প্রার্থীর প্রতিনিধি এসেছেন মনোনয়ন ফরম সংগ্রহ করতে।

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ জন জনপ্রতিনিধি নির্বাচনে তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। গতকাল সোমবার এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। তফসিল ঘোষণার আগে ইসি রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চাইবে, তারা একক, নাকি জোটগতভাবে নির্বাচন করবে। দলগুলোকে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত ৩০ জানুয়ারির মধ্যে জানাতে হবে। এরপর ইসি ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করবে। ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে। তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় জানানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর