,

ইরানে মালবাহী বিমান বিধ্বস্ত : ১৫ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের আলবুর্জ প্রদেশের কারাজ শহরে বোয়িং ৭০৭ নামের একটি মালবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় শুধু একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কিরগিজস্তান থেকে আমদানিকৃত মাংস নিয়ে বিমানটি দেশে ফেরার পথে স্থানীয় সোমবার সকাল সাড়ে আটটার দিকে এই বিধ্বস্তের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি ‘ফার্স নিউজ এজেন্সি’। এটি ইরানের সেনাবাহিনীর বিমান ছিল বলে তাদের জনসংযোগ দপ্তরের একটি ঘোষণায় বলা হয়েছে।

বিমানটির চালক ভুল করে আন্তর্জাতিক পায়াম বিমানবন্দরের পরিবর্তে এখান থেকে ১২ কিলোমিটার দূরবর্তী ফাতহ সামরিক বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করান। ফাতহ বিমানবন্দরটির এয়ার ফিল্ড ১.৩ কিলোমিটারের, যা পায়াম বিমানবন্দরের চেয়ে ২.৫ কিলোমিটার ছোট।

বিমানটি বিধ্বস্তের পর ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এবং পার্শ্ববর্তী এলাকার চিকিৎসা কেন্দ্রগুলো থেকে একটি হেলিকপ্টার, একটি বাস অ্যাম্বুলেন্স, দুটি পিকআপ অ্যাম্বুলেন্স এবং কিছু উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠায়।

দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কৌলিভন্দ ঘোষণা করেন, এই বিমান বিধ্বস্তের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। ফ্লাইট ইঞ্জিনিয়ারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি বলেন, নিহতদের মধ্যে একজন নারী ছিলেন। আর বিমানটি যে বাড়িতে আঘাত হানে, সেটিতে কেউ ছিলেন না।

প্রদেশটির ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের প্রধান হামিদ দাভৌদাবাদি বলেন, নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত হয়েছে। অন্য মরদেহগুলোও শনাক্তের কাজ অব্যাহত আছে। মরদেহ শনাক্তের প্রক্রিয়া শেষ হলেই জানানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর