,

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : লিভারের সমস্যার ভুগতে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুরে যাচ্ছেন। সোমবার দলটির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এতথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, হুসেইন মুহম্মদ এরশাদের রক্তে হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে। পাশাপাশি যকৃতের জটিলতায়ও ভুগছেন তিনি। তাই চিকিৎসার জন্য শিগগিরই সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে দলের যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান বলেন, স্যার এখনও অসুস্থ। তার লিভারের সমস্যার কিছুটা ইমপ্রুভ হলেও কোনো ঝুঁকি নিতে চাইছি না আমরা। খুব শিগগিরই স্যার আবারও সিঙ্গাপুরে যাবেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর দলে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠার মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। ভোটের আগে সিঙ্গাপুর থেকে ফেরেন তিনি। নির্বাচনে রংপুর-৩ আসনে বিজয়ী হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হুইল চেয়ারে চড়ে সংসদ ভবনে গিয়েছিলেন তিনি।

এরপর এরশাদ সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি নেন। তবে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ হারান।

নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এরশাদ ঘোষণা দিয়েছেন, তার অবর্তমানে দলের চেয়ারম্যান হবেন তার ভাই ও দলের কো চেয়ারম্যান জি এম কাদের।

স্ত্রী ও বিদায়ী সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে বাদ রেখে ভাই জি এম কাদেরকে সংসদে বিরোধীদলীয় উপনেতাও বানিয়েছেন এরশাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর