,

উপজেলা নির্বাচন মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, বিভাগওয়ারী আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলায় ভোট গ্রহণ করা হবে।

এ নির্বাচনে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে এবং উপজেলা সদরগুলোতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

সোমবার নির্বাচন কমিশন ভবনে ৪২তম কমিশন সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাহবুব তালুকদার ছাড়া অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। তিনি চিকিৎসার জন্য ভারত সফরে রয়েছেন।

এ সময় সচিব বলেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ অনুযায়ী ভোটগ্রহণ করা হবে। যেহেতু এসএসসি এবং এইচএসসি পরীক্ষা, সামনে পবিত্র রমজান এই তিনটি বিষয় মাথায় রেখে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে আমরা সকল তথ্য উপাত্ত সংগ্রহ করছি। আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারবো। উপজেলাগুলোর মধ্যে সদর উপজেলাগুলোয় ইভিএম ব্যবহারের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সদর উপজেলার পুরোটাই ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

ইসি সচিব বলেন, উপজেলা নির্বাচন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা আশা করছি, আট বিভাগে চার ধাপে আর যেগুলো পরবর্তীতে মেয়াদপূর্ণ করবে, সেগুলো একসঙ্গে করবো। তিনি বলেন, এই নির্বাচনে উপজেলা সদরগুলোতে ইভিএমে ভোট হবে।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর