,

‘রাগী’ চরিত্রের কারণ জানালেন আঁচল

news-image

বিনোদন প্রতিবেদক : বিরতি ভেঙে চলচ্চিত্রের শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা আঁচল। তবে এবার তিনি ফিরছেন রাগী চরিত্র নিয়ে। কিন্তু কেন তার এই রাগ? রাগের কারণ জানালেন আঁচল।

আঁচলের বড় বোন মুনমুন আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত। তিনি যখন এ কথা জানতে পারলেন, তখন থেকেই রেগে আছেন। ঘটনাটি আসলে বাস্তবে নয়, পুরোটা ঘটবে সিনেমায়। এটি মিজানুর রহমান মিজানের ‘রাগী’ ছবির গল্প। আগামীকাল মঙ্গলবার থেকে এফডিসির নবম ফ্লোরে এর শুটিং শুরু হবে। ছবিতে আঁচলের বিপরীতে অভিনয় করবেন আবির।

এই প্রতিবেদককে আঁচল বলেন, ‘মানহীন কাজ করার চেয়ে, না করাটা ভালো। এ কারণে ধীরে সুস্থে এগুচ্ছিলাম। রাগী ছবির গল্পটি অসাধারণ। নষ্ট সমাজের কারণে কীভাবে একটি পরিবার ধ্বংস হয়ে যায় এবং পরিবারের সদস্য কীভাবে তাকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করে,তাই ছবিতে দেখানো হবে। ছবিটি খুব সুন্দর একটি মেসেজ আছে।’

এদিকে, আগামী মাসে ‘দাগ’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন চিত্রনায়িকা আঁচল। তারেক সিকদারের পরিচালনায় ছবির মূল চরিত্রে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। দৈনিক আমাদের সময় অনলাইনকে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর