,

কিশোরীকে চারবছর ধরে ধর্ষণ, মোবাইলে ভিডিও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ১৬ বছরের এক কিশোরীকে টানা চার বছর ধরে ক্রমাগত ধর্ষণ করার অভিযোগ উঠেছে তারই এক ভাই ও তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণের শহর হায়দরাবাদে।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর অভিযোগ ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও করে তা অন্যদের দেখাতো অভিযুক্ত। এরপর ওই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করে চলে অভিযুক্তের বন্ধুরাও।

ভিকটিমের ভাই জানিয়েছে, গত চার বছরে পরিবার কিছুই জানতে পারেনি। ঘটনাটি সামনে আসে যখন কিশোরীকে গত মাসে হায়দরাবাদের ভরসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিশোরীর জবানবন্দিতে পাওয়া তিন প্রধান অভিযুক্তকেই পুলিশ গ্রেপ্তার করেছে।

ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, তার এক ভাই তাদেরই বাড়ির ছাদে তাকে ধর্ষণ করতো এবং মোবাইলে ভিডিও ধারণ করতো। কিশোরীর পানীয়তে মাদক জাতীয় কিছু মিশিয়ে দেওয়া হতো। ওই ভিডিও দেখিয়েই তাকে দিনের পর দিন ধর্ষণ করতো অভিযুক্ত। এরপর কিশোরীর ধর্ষণের ভিডিও অভিযুক্ত তার বন্ধুদেরও দেখাতে শুরু করে এবং তারাও কিশোরীকে ধর্ষণ করে দিনের পর দিন।

ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের অভিযোগ, ‘অভিযুক্তদের মধ্যে দুজনকে সাক্ষী বানিয়েছে পুলিশ। কিন্তু পুলিশ অভিযুক্তদের কী করে সাক্ষী বানাতে পারে। আদালতে যদি তারা তাদের জবানবন্দি অস্বীকার করে, ত‌খন কী হবে? আমরা চাই অভিযুক্তদের দ্রুত সাজা হোক।’‌

কিশোরী জানিয়েছে, তিনজন মূল অভিযুক্ত ছাড়াও আরও আটজন তাকে ধর্ষণ করেছে। তাদের মধ্যে সাক্ষীরাও রয়েছে। এরপরই তার পরিবার এবং প্রতিবেশীরা এ ঘটনায় ওই এলাকায় বিক্ষোভ মিছিল করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর