মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদির স্ত্রী টেকনাফকে ইয়াবামুক্ত গড়তে চান

news-image

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির স্ত্রী, ওই আসনের বর্তমান এমপি শাহিন আক্তার বলেছেন, ‘আমি টেকনাফকে ইয়াবামুক্ত করতে চাই। তবে এটা আমার একার পক্ষে সম্ভব নয়। জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলাবাহিনী ও সাধারণ জনগনকে একই সঙ্গে কাজ করতে হবে।’

সোমবার দুপুর ২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন শাহিন আক্তার।

শাহিন আক্তার বলেন, ‘আমার নির্বাচনী এলাকা উখিয়া-টেকনাফের মানুষগুলো খুবই লক্ষী। তবে এই এলাকার একটি কলঙ্কিত নাম হচ্ছে ইয়াবা। এ ইয়াবা যুব সমাজকে ধ্বংস করছে, তাই যেসব জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলাবাহিনী সদস্যরা দায়িত্বে রয়েছে তাদেরকে বলছি, ইয়াবা ও মানবপাচার বন্ধ করতে যা যা করার তা করার নির্দেশ দেন। এতে আমার পুরো সহযোগিতা থাকবে। পাশাপাশি এলাকায় যাতে কোনো নারী নির্যাতিত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।’

সভায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ইয়াবা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এলাকায় কাজ চালিয়ে যাচ্ছি। কোনোভাবে টেকনাফ থেকে ইয়াবা পাচার করতে দেওয়া হবে না।’

আইনশৃঙ্খলাবাহিনীর উদ্দেশে বদি বলেন, ‘যদি ইয়াবা বন্ধ করতে হয়, তাহলে প্রকৃত ইয়াবার মালিক ও বহনকারীদের গ্রেপ্তার করে আইনের আত্ততায় আনতে হবে।’

এ সময় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, বিজিবি-২-এর উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিক উদ্দিন, পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাজান মিয়া, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহম্মদ, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক