,

জুটি বাঁধবেন সালমান-দিশা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনয়শিল্পী সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত সিনেমা ‘কিক’। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে সফল হয়। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় সাজিদ নাদিয়াদওয়ালার।

২০১৭ সালে গুঞ্জন শোনা যায়, ‘কিক টু’ সিনেমার চিত্রনাট্যের কাজ ৮০ ভাগ শেষ। ২০১৮ সালে সিনেমাটির শুটিং শুরু হবে। কিন্তু এসবই গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থেকে গেছে।

এবার গুঞ্জন উঠেছে, চলতি বছরের শেষের দিকে ‘কিক টু’ সিনেমার শুটিং শুরু হবে। আর এতে জ্যাকলিন ফার্নান্দেজের পরিবর্তে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন ২৬ বছর বয়সি অভিনেত্রী দিশা পাটানি। সম্প্রতি সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে টানা কয়েকবার দেখা গেছে দিশা পাটানিকে। তারপরই এই গুঞ্জন চাউর হয়েছে। প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে একটি সূত্র বলেন, ‘‘অন্য একটি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন সাজিদ ও দিশা। তার মধ্যে ‘বাঘি-থ্রি’ সিনেমার চিত্রনাট্য তৈরি হচ্ছে।’’

গত বছর এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছিলেন, সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। এতে তার সঙ্গে সহকারী চিত্রনাট্যকার হিসেবে ছিলেন সালমান খান। এছাড়া সিনেমায় সালমানের কোনো দ্বৈত চরিত্র থাকছে না। পাশাপাশি সালমানকে নিয়ে ‘কিক-থ্রি’ নির্মাণেরও ইঙ্গিত দেন এই নির্মাতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর